1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্বরূপকাঠিতে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, মৎস্য চাষী ও জেলেরা অংশ নেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়রত আলী হিরু, মৎস্যচাষী সুমিত মজুমদার রাজু, শাহিন খন্দকার ও উপজেলা জেলে সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ। সভায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করে মৎস্য সপ্তাহকে সফল করার লক্ষে সকলের সহযোগীতা কামনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। উল্লেখ্য “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓