1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কলাপাড়ার মধুখালীতে বদ্ধ ঘর থেকে বার্মিজ অজগর সাপ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। সোমবার(২৪ জুলাই) রাত ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী হাই স্কুলের সামনে থাকা একটি পরিত্যক্ত ভবন থেকে বিষধর এই সাপটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বন বিভাগের সহযোগিতায় কুয়াকাটার টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়। এসময় পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জের বালিয়াতলী ক্যাম্পের বিট কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাইজিদ মুন্সী, এইচ এম মাসুদ হাসান, শাওন মোল্লা সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সাপটি এক নজর দেখার জন্য পর্যটকসহ স্থানীয়দের ভীর জমে যায়। এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, সোমবার সন্ধায় তাদের হট লাইন নাম্বারে খবর পেয়ে গভীর রাতে বন বিভাগের সহায়তায় আমরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।উদ্ধার কৃত সাপটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে। রাকায়েত আরো জানান, বনভূমি উজাড় হয়ে যাওয়ায় সাপটি লোকালয়ে এসে আশ্রয় নিয়েছে। এটি খুবই বিষধর সাপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓