1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

ঝালকাঠিতে বাস দুর্ঘটনার মামলায় প্রধান আসামি বাসচালক গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৬৯৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খান’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার(২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানী আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র‍্যাব আরো জানায় বুধবার(২৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে গত সোমবার বিকেল পৌনে ৫টায় বরিশাল র‌্যাব-৮ এর একটি দল রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বরিশাল যাচ্ছিল “বাশার স্মৃতি” নামের যাত্রীবাহী বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠির গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। এ সময় ১৭ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছেন।
এদিকে ওই ঘটনায় সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনার পর থেকেই আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এ মামলায় অধরা রয়েছে বাসের হেলপার আকাশ ওরফে বুলেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓