1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা শাখার আয়োজনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝালকাঠি সরকারি কলেজ এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, ফায়ার মোড় হয়ে বাজার আমতলা মোড় পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মু. এনামুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক মাহমুদুল হাসান, জেলা সাহিত্য সম্পাদক শাকিল শিকদার, পৌরসভা সভাপতি মাইনুল আহসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সহকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।গণসংযোগকালে নেতৃবৃন্দ গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটের মাধ্যমে মতামত প্রকাশের আহ্বান জানান। তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓