1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, গনতন্ত্রকে বাঁচাতে হলে বিভ্রান্তি নয়, সত্যকে সামনে আনতে হবে। এই সত্য ভিত্তিক রাজনীতি চর্চাই হোক আগামী বাংলাদেশের মূল ভিত্তি। বাংলাদেশ আজ এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেখানে গনতন্ত্রের ভবিষ্যৎ, রাজনৈতিক শিষ্টাচার এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানিক ভারসাম্য এক গভীর প্রশ্নের মুখোমুখি। সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনাবলী কেবল রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ নয় বরং এটি এক ধারাবাহিক রাজনৈতিক সংকটের বহুমাত্রিক প্রতিফলন। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান পরিস্থিতি থেকে শেখার এবং ভবিষ্যতের জন্য একটি উন্নত ও অন্তভূক্তি মূলক পরিকল্পনা গ্রহণের ওপর।তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, এভাবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। একটি সার্বিক ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓