1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলপুর থানার কনস্টেবল সাইফুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

যেতে নাহি চায় তবু যেতে হয় বিদায় অনেক কষ্টের হয় তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার(১ আগস্ট)বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে কনস্টেবল সাইফুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন এর নিজস্ব উদ্যোগে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কনস্টেবল সাইফুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত বন্দে আলী এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর তারাকান্দার নব যোগদান কৃত সার্কেল এসপি মোঃ আতাহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর থানার, সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, সাব ইন্সপেক্টর বকুল সাহা, এস আই জাহিদ হাসান, এ এস আই মুস্তাক আহমেদ, এস আই তরিকুল ইসলাম, এস আই মোফাখখির উদ্দিন, এ এস আই আবুল বাসেদ, এ এস আই রতন চৌধুরী, এ এস আই মনিরুল ইসলাম, এ এস আই আলমগীর সহ থানার কর্মরত অনান্য পুলিশ অফিসার বৃন্দ। এসময় ফুলপুর থানার তদন্ত ওসি বন্ধে আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নব যোগদান কৃত ফুলপুর তারাকান্দা সার্কেলে এসপি আতাহারুল ইসলাম। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, এ এস আই শহিদুল ইসলাম, এস আই বকুল সাহা সহ বিদায়ী কনস্টেবল সাইফুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক নুরুল আমিন, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম খান, সাংবাদিক বাহার উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓