1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব

গৌরনদীতে এনা পরিবহনের বাস উল্টে পুকুরে, নিহত-১, আহত-১২

  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় ফের নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস উল্টে পুকুরে। এসময় বাসের চাঁপায় শুভ মিয়া (৩৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত ও বাসের কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছে। নিহত শুভ গৌরনদী পৌর এলাকার গেরাকুল এলাকায়র গোলাম মোর্শেদ পান্নার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার(২ আগষ্ট) বিকেল পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী বেপরোয়া গতির এনা পরিবহনের বাস মহাসড়কের আশোকাঠী ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়া মোটরসাইকেল চালক শুভকে চাঁপা দিয়ে বাসটি পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার মহিদুল আলম জানান, খবরপেয়ে দূর্ঘটনা কবলিত বাস থেকে নারী ও শিশু সহ ১২ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক সুপারভাইজার পলাতক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓