1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

উজিরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উজিরপুর উপজেলা যুবলীগ ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এবং পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আঃ হাকিম সেরনিয়াবাদ, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম , উপজেলা শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লা, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙ্গালী জাতির কলঙ্কের দিন । ঐ দিন পাকিস্তানী দোসর, জামায়াতী ইসলামী হায়েনাদের চক্রান্তে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে এ দেশকে দাবীয়ে রাখতে চেয়েছিল। তাদের সে আসা পুর্ন হয়নী। শোককে শক্তিতে রুপান্তরীত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓