1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

নাটোরের এক ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে ফারাজানা আক্তার পিয়া (৩০) নামের এক ইপিজেড কর্মীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পিয়া বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি ইশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। শুক্রবার(৪ আগষ্ট) রাত ৯ টার দিকে উপজেলার মশিন্দা বিলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, সে তার ইশ্বরদী কর্মস্থল থেকে বাড়িতে ফেরার জন্য কয়েন বাজার থেকে ভ্যান চরে আসছিলেন পথে মশিন্দা বিলের মধ্যে পৌছালে দুর্বৃত্তরা ভ্যান থামিয়ে মেয়েটিকে নামিয়ে উপর্যপুরি কুপিয়ে ও গলাকেটে ফেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক মনির হোসেনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান, মেয়েটিকে ধর্ষনও করা হয়েছে কি না তার জন্য আলামত সংগ্রহের কাজ চলছে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓