1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব… গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক গজারিয়া তিতাসের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ চুনা কারখানা গজারিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ

মহানবীকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৫৩১ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে ব্লগার আসাদ নুর কর্তৃক কটাক্ষের প্রতিবাদে পিরোজপুরের স্বরূপকাঠীতে মাবনবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে ইমাম, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের স্বরূপকাঠি উপজেলা পরিষদ গেটের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে ব্লগার আসাদ নুরের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্লগার আসাদ নুরকে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি দাবী করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্বরূপকাঠি হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাও. মো. শফিউল্লাহ নেছারী, স্বরূপকাঠি ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. মো. মাসুম বিল্লাহ, ছালেহিয়া ডকইয়ার্ড জামে মসজিদের ইমাম মাও. মো. আবু সাঈদ, উদ্যোগে সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ রেদোয়ান ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আবু সালেহ মোহাম্মদ হোসাইন, সদস্য মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓