1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধানসহ আটক ৮, অস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

বিশ্বের ঐতিহ্যেসবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে নতুন করে গড়ে ওঠা আসাবুর বাহিনীর প্রধানসহ আট জলদস্যুকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। শনিবার (১২ আগষ্ট) রাতে খুলনার দাকোপ ও মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৩), সদস্য মো. শরিফুল ঢালী (৩৭), মো. শাহিন আলম (২৭), মো. ইস্রাফিল সানা (২৭), মো. শফিকুল ইসলাম (৩০), মো. রাকিব ফরাজি (২২), সোহান মৃধা (১৯) ও মো. আকবর আলী শেখ (২৫)। তারা খুলনা, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকার বাসিন্দা। রবিবার (১৩ আগস্ট) দুপুরে র‌্যাব-৬-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গত ২৩ জুলাই সুন্দরবনের ভদ্রা নদীতে বেশ কয়েকজন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। খবর পেয়ে অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত পাঁচ জলদস্যুকে আটক এবং ১৪ জন জেলেকে উদ্ধার করে র‌্যাব-৬। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য দস্যুদের ওপর নজরদারি বাড়ানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে র‌্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে আসাবুর সানাসহ তার বাহিনীর সদস্যদের আটক করে। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলদস্যুতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। আসাবুর ২০০৩-২০০৭ সাল পর্যন্ত সুন্দরবনের দস্যু আকাশ বাবুর মৃত্যুঞ্জয় বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন উল্লেখ করে কমান্ডার মঈন আরও বলেন, মৃত্যুঞ্জয় দেশ ছেড়ে গেলে আসাবুর বিভিন্ন স্থানে পালিয়ে থেকে ও অন্যান্য বাহিনীর সঙ্গে দস্যুতা করতেন। তার কাছে একটি ডাবল ব্যারেল বন্দুক ছিল এবং পরে কোস্টগার্ড তা জব্দ করে। অস্ত্র মামলায় তিন বছর কারাভোগ করে ২০১৫ সালে জামিনে মুক্তি পান। ওই এলাকায় ছোট জাহাঙ্গীর নামে এক জলদস্যুর সহযোগী ছিলেন আসাবুর। ২০১৯ সালে জাহাঙ্গীর র‌্যাবের কাছে আত্মসমর্পণ করলেও আসাবুর আত্মসমর্পণ করেননি। চলতি বছরের ২০ জুলাই থেকে আসাবুর তার সহযোগীদের নিয়ে সুন্দরবনে চার দিন অবস্থান করেন। ২৩ জুলাই ১০ জেলেকে জিম্মি করে বিপুল পরিমাণ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেন। ওই টাকা তোলার সঙ্গে জড়িত মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী রবিউলসহ অন্য আসামিদেরও আটক করা হয়।’ র‌্যাব-৬-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন র‍্যাব-৬-এর উপ-কমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের দাকোপ এলাকায় অভিযানে নামে র‍্যাব। দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল এবং শাহিনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতরখালী এলাকার ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি। পরে দাকোপ এবং মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আসাবুরসহ ছয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓