1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে নেছারাবাদ উপজেলায় সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এ খেজুর বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। খেজুর সংগ্রহ করতে উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা উপজেলা পরিষদে উপস্থিত হন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মোট ৩১টি মাদরাসা ও এতিমখানার মধ্যে ২৬ কার্টুন খেজুর (মোট ২০৮ কেজি) বিতরণ করা হয়েছে।খেজুর বিতরণকালে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, পবিত্র রমজান মাসে মাদরাসা শিক্ষার্থী ও এতিমদের জন্য সৌদি আরব থেকে প্রাপ্ত এই খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় এসব খেজুর পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এতে রমজানে শিক্ষার্থীদের ইফতারে কিছুটা হলেও সহায়তা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓