1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভাদ্রের তালের পিঠা উৎসব

  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে আনন্দ উৎসবমুখর পরিবেশে বালুচরে ড.মুহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুলে ব্যতিক্রম ধর্মীয় ভাদ্রের তালের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর ড. মুহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন এর সভাপতিত্বে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব অনুষ্ঠানে নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন বলেন,ভাদ্রের তালের পিঠে উৎসব তো আমরা ভুলে যেতে বসেছি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রতিদিন আমরা একা উৎসবের দিনে আমরা সবার। গুণীজনরা বলেছেন তাল না খেলে নাকি কাল কাটেনা। কাল সম্পর্কে বলা হয়েছে ধ্বংস বা মৃত্যু।এই উৎসবের মাধ্যমে আমার স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে সুহার্দ সম্প্রীতি বন্ধন তৈরি করার জন্য মেধার বিকাশ ঘটাতেই আনন্দ উৎসব মুখর ও নিরিবিলি পরিবেশে আমি এই ভাদ্রের তালের পিঠা উৎসবের আয়োজন করেছি। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবধারা হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল,বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজর সাবেক অধ্যাপক মোঃ বাদল,বাংলা টিভির মাওয়া প্রতিনিধি মো: মোস্তফা। আরো উপস্থিত ছিলেন শাহানা বেগম মাষ্টার,৫ নং ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী,
সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের আলম শামীম আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓