1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলার মামলায় কাউখালীর ইউপি চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন, জেলার কাউখালী উপজেলা আ.লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আ.লীগেরসহ সভাপতি মিজানুর রহমান। গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।মঙ্গলবার (১ জুলাই) তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়। মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলেরসহ সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানান, গেল ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশী অস্র, বোমা, নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমনসহ ছাত্রদলের বেশ কয়েকজন আহন হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।আসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোঃ মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓