1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইন্দুরকানীতে হল থেকে উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থী উধাও

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে মোঃ ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী পালিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার এফ করিম আলিম মাদ্রসা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি দিয়েছেন পরীক্ষা কমিটি। কক্ষ পরিদর্শক চঞ্চল কুমার হালদার জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে তা নিয়ে পালিয়ে যায়। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়। এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফারদিন ইন্দুরকানী সরকারি কলেজের পরীক্ষার্থী ছিলেন।কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত ২ জন কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓