1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ঝালকাঠির নবগ্রামে ভোক্তা-অধিকারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪৭৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার আয়োজনে” ভোক্তা অধিকারের শুদ্ধাচার ও উত্তম চর্চা” বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার এই শ্লোগানকে সামনে রেখে সোমবার ( ২৮ আগস্ট) সকাল ১১টায় নবগ্রাম বাজারে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, অপূর্ব অধিকারী, উপপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশাল, সাফিয়া সুলতানা, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখা, নবগ্রাম বাজার কমিটির সভাপতি মো: মশিউর রহমান ভুলু, সাধারন সম্পাদক বিশ্বজিৎ পাল প্রমুখ। উক্ত মত বিনিময় সভায় ঝালকাঠি জেলার সহকারি পরিচালক সাফিয়া সুলতানা ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা মূলক বক্তব্যে রাখেন। এ সময় ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডের বিধান সম্পর্কে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী ও জনসাধারনের সম্মুখে তুলে ধরেন। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অমান্যকারীদের প্রচলিত আইনে জরিমানা ও শাস্তির বিবরনও তুলে ধরেন এবং সকলকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓