1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

স্বরূপকাঠিতে আশ্রয়নের বাসিন্দাদের সাথে জেলা প্রশাসকের ব্যস্ততম দিন পার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি সদর ইউনিয়নের অলংকারকাঠি এলাকার আশ্রয়নের বাসিন্দাদের সাথে ব্যস্ততম দিন কাটালেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ওই আশ্রয়নে গিয়ে সেখানকার বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নেন। এসময় সেখানকার বাসিন্দারা তাদের মাথা গোঁজার ঠাই করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পরে জেলা প্রশাসক আশ্রয়নের বাসিন্দাদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে ফলের চারা বিতরণ করেন। একই সাথে জেলা প্রশাসক দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন প্রকল্পের আওতায় আশ্রয়নের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান বিষয়ে জেলেদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। দিনভর ওই কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সাথে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) তাপশ পাল, জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস দাস বাপ্পি, উপজেলা নির্বাচন অফিসার শাহীন শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ সহকারি প্রকৌশলী রূপ কুমার সাহা সহ সরকারি বিভিন্ন দফতরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓