1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
একুশ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব… গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক গজারিয়া তিতাসের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ চুনা কারখানা গজারিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

স্বরূপকাঠিতে স্ব-মিলে কাজ করতে গিয়ে করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক হাত করাতের আঘাতে সুমন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোহাগদল গ্রামে বরছাকাঠি এলাকায় একটি স্বমিলে ওই দুর্ঘটনাটি ঘটে। সুমন উপজেলার সোহাগদল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওইদিন সকালে সুমন ইলেকট্রিক করাত দিয়ে স্ব মিলের বড় সাইজের গাছ খন্ড করে (স্থানীয় ভাষা বোড) কাটছিলেন। এ সময় অসাবধানতা বশত হাত ফসকে ইলেকট্রিক চালিত করাত বুকের পাশে ছুটে আঘাত করলে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার জানান আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓