1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

বাউফলে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত গোপালীয়া এলাকায় শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পরিদর্শনে করেম পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, তিনি বলেন শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এখন জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে। আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে সহযোগিতা করলে ভাঙ্গনরোধে মেগা মেগা প্রকল্প নেয়া হবে। জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার গঠন করেছেন বলে এ দেশে এতো বেশী উন্নয়ন হয়েছে। যা কোন সরকারের আমলে হয়নি। ঢাকা থেকে দক্ষিনের মানুষ যাতে সড়ক পথে স্বল্প সময়ে বাড়ি ফিরতে পারেন এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। পায়রা সেতু নির্মাণ করেছেন। এ ছাড়াও লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল,পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কোস্ট ঘার্টের দপ্তর নির্মাণ করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহায়তা করবেন। তিনি বাহেরচরে উত্তর পাড় রগুনউদ্দিনকে ভাঙ্গনরোধের প্রকল্পের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুর ইসলাম, পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓