1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ভোলার গ্যাস বরিশাল বিভাগে সরবরাহের দাবিত জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

ভোলার গ্যাস ঝালকাঠি সহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চল, আবাসিক খাতে সংযোগ প্রদান ও দক্ষিনাঞ্চলের জনগনকে বঞ্চিত করে বিদেশী কোম্পানীর মাধ্যমে ঢাকা সহ অন্যত্র সরবরাহ করার চুক্তি বাতিলের দাবিতে বুধবার(২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক মো: ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রশান্ত দাস হরি,যুগ্ম আহবায়ক সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা,নলছিটির নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু,অধ্যক্ষ শাহজাহান, সিপিবি ঝালকাঠি জেলা কমিটির সভাপতি স্বপন সেন গুপ্ত, বাসদ বরিশালের নেতা রমজান আকন ও আল-আমীন বাকলাই প্রমূখ।বক্তারা বলেন, ভোলার গ্যাস ফিল্ডে প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে।দক্ষিণাঞ্চলের জনগনকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকা সহ ময়মনসিংহ ও গাজীপুরে গ্যাস সরবরাহ করার চুক্তি করছে সরকার।এই অন্যত্র সরবরাহ করা চুক্তি বাতিল করে ঝালকাঠি সহ বরিশাল বিভাগের সকল জেলায় সরবরাহ করতে হবে।সমাবেশ শেষে দুপুর ১২ টায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓