1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বরূপকাঠিতে সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দের সাথে ইসহাক আলী খান পান্নার মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩৬ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইসহাক আলী খান পান্না।শুক্রবার (২২ সেপ্টম্বর) বিকেলে স্বরূপকাঠী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্বরূপকাঠী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে ইসহাক আলী খান পান্না আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে নির্বাচিত হতে পারলে এই আসনের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন স্বরূপকাঠী উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মুইদুল ইসলাম মুহিদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓