1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

স্বরূপকাঠিতে মোটরসাইকেরের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠির সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগলে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের সেহাংগল এলাকায় স্বরূপকাঠি পিরোজপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পুলিশ লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে নিহতের পরিবারবর্গ কোন প্রকার মামলা দায়ের না করায় এবং স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করে লাশ নিয়ে দাফন করেছে। নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।ওয়ার্ডের ইউপি সদস্য এইচ.এম. সোহেল পারভেজ বলেন, নিহত ওই বৃদ্ধ হেটে রাস্তায় বের হয়েছিলেন।এ সময় চলন্ত মোটর সাইকেলে তার ধাক্কা লাগে।এতে তার মৃত্যু হয়। চালক ইব্রাহিম একই গ্রামের লোকমান তালুকদারের ছেলে।সে ওই সড়কে ভাড়ায় মটরসাইকেল চালায়।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে।পরে উভয়পক্ষ একটা আলোচনায় গিয়ে লাশ নিয়ে গেছে।নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓