1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে উজিরপুরে ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে। ইসরাইলী আগ্রাসন বন্ধ, নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি উজিরপুর ডাকবাংলা চত্বর থেকে শুরু করে উজিরপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উজিরপুর টেম্পুষ্ট্যান্ডে গিয়ে ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য এইচ,এম,হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য জাহিদ হোসেন খান ফারুক, বিমল চন্দ্র করাতী, সুমন পান্ডে, উপজেলা যুবমৈত্রী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক নেতা সম্রাট মজুমদার, মহসিন মিয়া প্রমুখ।সভায় বক্তারা বলেন আমেরিকার মদদপুষ্ট ইসরাইল, নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যাকান্ড চালাচ্ছে। অবিলম্বে মানবতা বিরোধী হত্যাকান্ড ও যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓