1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

কাউখালীতে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ী ও ইলিশ ধরার প্রস্তুতি নেয়ায় দুই জেলেকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ী ও ইলিশ ধরার প্রস্তুতি নেয়ায় দুই জেলেকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার দক্ষিণ বাজারে মেসার্স সাগর এন্টারপ্রাইজ এর মালিক বাসুদেব কুন্ডুকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও খাদ্য মজুদ রাখা, লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা, চিরাপাড়ার শেখ বেকারির মালিক লিমন শেখকে খাদ্যে নিষিদ্ধ কেমিক্যাল মিশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৭ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, নিরাপদ খাদ্য পরিদর্শক এম ইলিয়াস উদ্দিন।এছাড়াও বুধবার (১৮ অক্টোবর) রাতে কাউখালী নৌ পুলিশ নদীর পাড় থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে পাঁচ হাজার মিটার কারেন্ট ও ইলিশ মাছ ধরা জাল সহ উপজেলার আমরাজুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে শহিদুল শেখ (৪৫) ও হরিনধারা গ্রামের সেলিম গাজীর ছেলে জালিছ মাহমুদ (২২) নামের দুই জেলকে আটক করে।পরে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেকে দুই হাজার টাকা করে জরিমানা করেন এবং জব্দ কৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓