1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ইঞ্জিন চালিত নৌকা থেকে লাশ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে নাম না জানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।এসময় ওই নৌকা থেকে গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।আহত যুবকের নাম হুমায়ুন। তিনি লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকার তাজুল আলীর ছেলে।হুমায়ুনের মা মরিয়ম জানান, হুমায়ুন তার আগের ঘরের একমাত্র সন্তান।হুমায়ুন পেশায় রাজমিস্ত্রির সহকারী।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩ নভেম্বর) সকালে ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির হাটুর কাছে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়া, ওই নৌকা থেকে হুমায়ুন নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।হুমায়ুনের মা মরিয়ম জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার ছেলেকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুজাহিদুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আহতকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓