1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পবিপ্রবি’তে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জননী সাহসিকা ও নারী জাগরণের অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বেগম সুফিয়া কামাল হলের মিলনায়তনে বিকাল ৪ টায় কবি সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন কবি বেগম সুফিয়া কামাল হল এর প্রোভোস্ট প্রফেসর ড. খাদিজা খাতুন, সহকারী প্রক্টর মোঃ তরিকুল ইসলাম, এম. কেরামত আলী হল এর সহকারী প্রোভোস্ট আরিফ উদ্দিন আহমেদ, কবি বেগম সুফিয়া কামাল হল সহকারী প্রোভোস্ট মোঃ রেজাউল ইসলাম, সুলতানা জাহান ও শেরে বাংলা -১ হল এর সহকারী প্রোভোস্ট সউদ বিন আলম।উপস্থিত বক্তরা বলেন,” এ মহীয়সী নারী আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করেছেন।সাহিত্যচর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন।বক্তারা আরো বলেন,কবি বেগম সুফিয়া কামাল একদিকে ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল তার আপসহীন ও দৃপ্ত পদচারণা।” আলোচনা শেষে কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামাল ঢাকায় মারা যান।সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য জীবিতকালে কবি সুফিয়া কামাল প্রায় ৫০টি পুরস্কার লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓