1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী -ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বজল মোল্লার কাছে বেলা সাড়ে বারোটার দিকে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র দাখিল শেষে মহিউদ্দিন মহারাজ বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করলেও যোগ্য ও দলের জন্য নিবেদিত অনেক প্রার্থী বাদ পড়েছে।তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি।সে কারনে প্রতিটি আসনে দলীয় যে কোন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণ করতে পারবেন।সে জন্য আমি পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ)আসনের কাউখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ আপামর জনগণকে সাথে নিয়ে ভোটের মাঠে লড়তে চাই।আমি কাউখালী উপজেলা বাসীর পাশে আছি।কাউখালীবাসীর ভালোবাসায় আমি অভিভুত।ভোটের মাঠে কারো রক্তচক্ষুকে ভয় পাবেন না।কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না।নির্বাচন অফিস সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১-৪ ডিসেম্বর যাচাই বাছাই এবং ১৭ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন।আগামী ৭ জানুয়ারী এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓