1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণ

  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা ‘ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৩-২৪ মেয়াদের জন্য ইমরান পারভেজ কে সভাপতি, নিয়াজ খান কে সিনিয়র সহ সভাপতি এবং শামিম মোর্তোজা কে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।এছাড়াও চালিতাবুনিয়ার কৃতি সন্তানদের নিয়ে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।এর আগে গত ৩ নভেম্বর ২০২৩ ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতি’র প্রথম সাধারণ সভা জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।কার্যনির্বাহী কমিটির আহবায়ক মুফতী রাজীব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও চালিতাবুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান ড: আবদুল লতিফ মাসুম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী দেলোয়ার হোসেন, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা জিয়া হায়দার সবুজ, ৭১ টিভির সিনিয়র করেসপন্ডেন্স পারভেজ রেজা, একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা মো: রাসেল, বেসরকারি প্রতিষ্ঠানের জি এম রাকিবুল হাসান আলমাস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বপ্ন নীর প্রোপার্টিজের চেয়ারম্যান নিয়াজ খান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, চালিতাবুনিয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সাব্বির মাহমুদ, জাহানারা আলম মৌসুমি, আলমাস মাতুব্বর, ডা: আইয়ুব হোসেন ও সভার সভাপতি ও সংগঠনের ততকালীন আহবায়ক মুফতী রাজীব জুবায়ের।অনুষ্ঠানে কন্ঠ ভোটে সংগঠনের গঠনতন্ত্র পাশ হয় এবং পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি নির্বাচন করা হয়।নব নির্বাচিত সভাপতি বলেন- “চালিতাবুনিয়ার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও ঢাকায় অবস্থানরত চালিতাবুনিয়ার মানুষের কল্যানে নিবেদিত হয়ে কাজ করবে এই ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓