1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত

ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় বাবা নিহত, মা-মেয়ে আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জ ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত গাড়ি চাপায় মোটর চালক বাবা নিহত ও আরোহী মা-মেয়ে গুরুত্বর আহত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ৩ জনকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালক বাবা সুখানুর রহমানকে(৩৫) মৃত বলে ঘোষণা করেন।নিহত মোটর সাইকেল চালক সুখানুর রহমান(৩৫) ও আহত জান্নাতুল ফেরদৌস(২৮) ও তার মেয়ে রাইসা(৪) চিকিৎসাধীন অবস্থায় আছেন।তারা নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকামুখি মোটর সাইকেল নং- নারায়ণগঞ্জ -হ-১১-১৯৩৭কে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে দ্রুত গাড়ি চালক পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক বাবাসহ মা-মেয়ে গুরুত্ব আহত হয়।শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন জানান, আহত ৩জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সুখানুরকে মৃত ঘোষনা করেন এবং আহত জান্নাতুল ফেরদৌস(২৮) ও তার মেয়ে রাইসা (৪) চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓