1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

বর্তমান এই সময়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার—-ব্যারিষ্টার শাহজাহান ওমর

  • প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বলেছেন বর্তমান এই সময়ে আয়রন লেডি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার, কারণ এই দেশকে নিয়ে কিছু কুচক্রি মহল, কিছু দেশ বিভিন্ন রকম প্রচেস্টা চালাচ্ছে সেঙ্কশন, ভিসা, আমাদের গার্মেন্সের পোশাক নিবে না, আমাদের সেনাবাহিনী বিদেশ থেকে পাঠিয়ে দিবে, আমাদের অর্থনৈতিক চাপ দিবে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরী করায় লিপ্ত। তাই এই সময়ে দেশকে বাঁচাতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে।রবিবার ২৪ ডিসেম্বর) বিকেলে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের দেশের কিছু লোকজনও বিভিন্ন কায়দায় জড়িত। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন স্বাধীন চেতা মানুষ হিসেবে আমার ব্যক্তিগত লোভ লালসার চেয়ে আমি স্নেহ মনে করি এই দেশে যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রান বিসর্জন করতেও বিলম্ব করেন না সে হচ্ছেন নেত্রী শেখ হাসিনা।আমি তার সাথে জয়েন্ট করেছি।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, আফরোজা আক্তার লাইজু সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓