1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে ডাচ্ বাংলা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬৯০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিংসেবা সহজলভ্য করতে বেসরকারি বাণিজ্যিক ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি পিরোজপুরের কাউখালীতে উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারী) উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর শাখার ব্যবস্থাপক এসকে শামসুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাউখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, বিশিষ্ট কলামিস্ট ও কবি সেলিম মুজাহিদ, কাউখালী এজেন্ট ইসলামী ব্যাংকের ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, ডাচ্ বাংলা ব্যাংকের কাউখালী উপ-শাখার ইনচার্জ মোঃ শামিম, জেলা পরিষদের সদস্য মোঃ মহিদুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক মোঃ তারিকুর রহমান তারেক, দক্ষিণ বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী।এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-শাখার কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ ব্যবসায়ী, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓