1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মুন্সীগঞ্জে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে ব্যবসায়ী গুলিবিদ্ধ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ সদরে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে মো:সোহেল নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারী) দুপুর ১১টার দিকে উপজেলার পঞ্চসার এলাকার ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ সোহেল স্থানীয় মো:জুলহাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিঙ্গাভাঙ্গা এলাকায় বন্ধু ও প্রতিবেশীদের সাথে নিয়ে গুলিভর্তি পিস্তল খেলার ছলে নাড়াচাড়া করছিলেন সোহেল।এসময় হঠাৎ পিস্তল থেকে গুলি বেরিয়ে সোহেলের পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে।স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।মুুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান,পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓