1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গজারিয়া সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৯১ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।তার নাম নাইম মিয়া (২৫)।তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্ঠিতলা গ্রামের রহমত উল্ল্যা মোল্লার ছেলে।শুক্রবার (১৯ জানুয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে বাউশিয়া আনন্দ মেলা সিএনজি পাম্পের বিপরীত পাশে মহাসড়কের ঢাকামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ী সাইকেল চালক নাইম মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নাইম মিয়া বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে কাজ শেষ করে কারখানা থেকে সাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের লাশ বর্তমানে ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে।ঘাতক বাসটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছি।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓