1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

কাউখালীর সন্ধ্যা নদী থেকে কারেন্ট জাল জব্দ, জেলের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।এসময় ইব্রাহীম আকন (৩৩) নামের এক জেলেকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে সকালে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করা হয়।এসময় আমরাজুড়ি ফেরিঘাট এলাকা থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।কারেন্ট জাল ব্যবহার করার দায়ে ইব্রাহীম আকন নামের এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓