1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ-ই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার।মাসিক সমন্বয় সভার প্রধান অতিথি তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর।শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে।শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।শিক্ষার মাণ উন্নয়নে শিক্ষকদের সকল কাজের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।বর্তমান সরকার বিনামূল্যে বই ও উন্নত অবকাঠামো নির্মান করে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করছে।এজন্য তিনি শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর মোঃ আইয়ুব মিয়া, উপজেলার সহকারী শিক্ষা অফিসার বৃন্দ।পরে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার কে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষকদের মধ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓