1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

সাংবাদিক মোস্তফা খানের জন্মদিন আজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দীন রাজ-নরসিংদী জেলা প্রতিনিধি

সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোস্তফা খান এর শুভ জন্মদিন আজ। ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারী নরসিংদীর রায়পুরা উপজেলার (বর্তমান পৌরসভার ০৯নং ওয়ার্ড) তুলাতলী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।মোস্তফা খান সাংবাদিদকতার পাশাপাশি এলাকায় একজন দক্ষ সংগঠক ও স্বেচ্ছাসেবক হিসেবেও খ্যাতি রয়েছে তার।তিনি কাজের স্বীকৃতি স্বরুপ “হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড-২০২১, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল -২০২১, শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২, মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা -২০২২, জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা -২০২২ এ ভূষিত হন এবং জলবায়ু বিপর্যয় রোধে কাজের সিকৃতি স্বরুপ একতারা বিজয় উৎসব সম্মাননা স্বারক গ্রহন করেন।এছাড়াও তিনি সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডের সম্পৃক্ত থাকায় একাধিক সম্মাননা গ্রহন করেন।তিনি ২০০৩ সালের প্রথম দিকে নরসিংদী থেকে প্রকাশিত দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদার্পণ করেন।পরবর্তিতে তিনি দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বৃহত্তর রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য ও ৩৮ বছরের ইতিহাসে ২০২১ সালে গণতান্ত্রিক প্রদ্ধতিতে প্রথম নির্বাচিত সভাপতি, নরসিংদী সম্পাদক পরিষদ এর দ্বিতীয় মেয়াদে মনোনীত কোষাধ্যক্ষ, আলোকিত খবর ডটকম এর নির্বাহী সম্পাদক ও চ্যানেল সিক্সটিন টিভি এবং জোনাকী টেলিভিশন’র ম্যানেজিং ডিরেক্টর এর দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সহযোগী হয়ে আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে “খান আইটি হোস্ট” নামে ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপসহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।আজকের এদিনে তিনি সকলের কাছে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓