1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

মুন্সীগঞ্জে সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে আহত-৮

  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন আহত হয়েছেন।এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলোে বলে ধারণা পুলিশের।এ ঘটনায় কেউ নিখোেঁজ রয়েছে বলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে সিরাজদিখান-টংঙ্গীবাড়ী অভ্যন্তরীণ সড়কের কাজীরবাগ চৌরাস্তা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।গুরুতর আহতরা হলেন, শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো:হেলাল (৫২)।এরা সবাই মুন্সীগঞ্জের সিরাজদিখান টংঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম।ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে টংঙ্গীবাড়ীর উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত সাড়ে ৯ টার কাজিরবাজার চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়।ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানাে হয়েছে।তবে ভিতরে কোন যাত্রী পাওয়া যায়নি।বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান রিফাত জানান,চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলো।এদের মধ্যে বেশিরভাগই বাস থেমে নেমে যেতে পেরেছেন।ফায়ার সার্ভিস,পুলিশ সহ এলাকাবাসী বাস টেনে তােলার কাজে সাহায্য করে চলেছেন।কি কারনে এই দূর্ঘটনায় পড়লো এই বাস তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓