1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

রাজাপুরে র‌্যাব’র হাতে ধর্ষন মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি :

যশোরে মাদ্রাসার এক ছাত্রীকে (১২) ধর্ষনের অভিযোগে করা মামলায় ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে শাহাদাৎ হোসাইন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে যশোরের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।শাহাদাৎ হোসাইন রাজাপুর উপজেলার লেববুনিয়া এলাকার আঃ মান্নান হাওলাদারের ছেলে।এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামি শাহাদাৎ হোসাইন যশোরের আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং মাদ্রাসা ভবনের নিচ তলায় বসবাস করতেন।ভুক্তভোগী কিশোরী ওই মাদ্রাসার আবাসিক ভবনে থেকে পড়াশুনা করতেন।গত ৮ মার্চ দুপুরে কিশোরীকে আসামী শাহাদাৎ তার রুমে ডেকে এনে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় গত ১১ মার্চ শিক্ষক শাহাদাৎ হোসাইনকে আসামী করে মামলা দায়ের করেন।মামলা নং ৪০।র‌্যাব জানান, ঘটনার পর থেকে আসামি শাহাদাৎ হোসাইন পলাতক ছিলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓