1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুরের বিভিন্ন থানা থেকে চুরি হওয়া ৩৪ মোবাইল ফোন মালিককে ফেরত দিলো পুলিশ সুপার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৪ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ সুপার। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানা, নাজিরপুর থানা, ভান্ডারিয়া থানা, কাউখালী থানা, মঠবাড়িয়া থানা থেকে চুরি হওয়া ৩৪টি মোবাইল ফোন পুলিশ সুপারের কার্যালয়ে থেকে মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানা থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় ৩৪ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।এদের মধ্যে ২০২২ সালের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে।বিশেষ করে ফেসবুক সহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সাথে কাজ করে আসছে।এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓