1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালীতে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।রবিবার (২১ এপ্রিল) সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।এর আগে তারা অনলাইনে আবেদন দাখিল করেন।সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, আওয়ামীলীগ নেতা ফরিদুল ইসলাম খান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টি জেপি (মঞ্জু) থেকে পদত্যাগকারী নেতা আবু সাঈদ মিয়া।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আওয়ামীলীগ নেতা বিপুল বরণ ঘোষ, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সমদ্দার, মাসুম বিল্লাহ্, জাতীয় পার্টি জেপি (মঞ্জু) উপজেলা জাতীয়ছাত্র সমাজের সভাপতি মোঃ শামিম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি ও উপজেলা জাতীয় মহিলা পার্টি জেপি (মঞ্জু) সাধারণ সম্পাদক সীমা আক্তার মনোনয়ন পত্র দাখিল করেন।সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, অনলাইনে আবেদন দাখিলের পর শেষ দিনে প্রার্থীরা অনলাইনে দাখিলকৃত কাগজ পত্রের একটি কপি স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন।কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।উল্লেখ্য, তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল।আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্যে।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল।প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। প্রচার শেষে আগামী ২১ মে হবে ভোটগ্রহণ।এবার কাউখালী উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রক্রিয়ায় ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓