1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

প্রথম ধাপে পিরোজপুরের তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

প্রথম ধাপে পিরোজপুরের ৩টি উপজেলা পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে।রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার।নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বায়েজীদ হোসেন (দোয়াত-কলম প্রতিক)।তিনি পেয়েছেন ৩৪ হাজার ৭৩৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শফিউল হক মিঠু (আনারস প্রতিক) পেয়েছেন ৩৬০৭ ভোট।

সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীক নিয়ে রফিকুল ইসলম সুমন।মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পদ্মফুল মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন শাহানাজ পারভীন শানু।নাজিরপুর উপজেলায় দোয়াত-কলম প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম নুরেআলম সিদ্দিকী (শাহীন)।তিনি পেয়েছেন ১৯ হাজার ২৭৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী সিকদার (ঘোড়া প্রতিক) পেয়েছেন ১৮ হাজার ৮৪৮ ভোট।

ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল আহসান গাজী (আনারস প্রতিক)। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ২০৭ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ফায়জুল কবীর তালুকদার (দোয়াত-কলম প্রতিক) পেয়েছেন ৭ হাজার ৭৪০ ভোট।এ উপজেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে তালা মার্ক নিয়ে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক দুলাল।মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কলস মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন দিলারা পারভীন লাভলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓