1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে মিললো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। এটি একটি বিষ্ণু মূর্তি। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে ওই মূর্তি পাওয়া যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গংদের একটি পুকুরের মাটি খনন করছিলো শ্রমিকরা।বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি অবগত করে।এরপর ওই জনপ্রতিনিধি মোবাইল ফোনে কল করে তাকে জানায়।এতে তিনি ঘটনাস্থলে পৌছে ওই মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি।উদ্ধার করা মূর্তি ট্রেজারিতে প্রেরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓