1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

এ অঞ্চল সবসময় দুর্যোগ প্রবন, তাই আপনাদের পাশে দাড়িয়েছি …. প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ অঞ্চল সবসময় দুর্যোগ প্রবন, তাই আমি আজ আপনাদের পাশে এসে দাড়িয়েছি।কৃষক যাতে নতুন উদ্যমে কৃষি কাজ শুরু করতে পারে সেজন্য আমি তাদের বীজ,সার দেবো। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ,রাস্তা ঘাট,পুল, ব্রীজ মেরামত করে দেবা।যাদের ঘর বাড়ী ভেঙেছে, তারা যাতে আবার নির্মান করতে পারে সে ব্যবস্থা করে দেবো।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ মে) দুপুুরে কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এই দুর্যোগে যারা সহযোগীতা করেছেন, মানুষের পাশে দাড়িয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দেই।আমি আসার সময় ভালো ভাবে দেখেছি আশ্রয়ন প্রকল্পের ঘর গুলো ক্ষতিগ্রস্ত হয়নি।উপকূলীয় এলাকায় আমি আপনাদের দুর্যোগ সহনীয় ঘর করে দিয়েছি এবং আরও করে দেবা।উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ’দক্ষিনাঞ্চল সবসময় অবহেলিত ছিল।আমি আপনাদের তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, শের-ই-বাংলা নেভাল বেইজ করে দিয়েছি।দেশের মানুষ যাতে কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য।আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মান করবো।উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানের সঞ্চালনায় দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ আসম ফিরোজ এমপি, মোসা.শাম্মি আখতার এমপি,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি প্রমূখ।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২:২০ মিনিটের দিকে হেলিকপ্টার যোগে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরন করেন।

জনসভাস্থলে পৌঁছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২ হাজার মানুষের মাঝে তিঁনি ত্রান সামগ্রী বিতরন করেন।জনসভা শেষে তিনি শেখ কামাল সেতু পরিদর্শন করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কনফারেন্স রুমে বরিশাল বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।বিকাল ৩টায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓