1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা মনু।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মহসিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা মনু বলেন, সরকার বিশ্বাস করেন সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীকে পিছে রেখে দেশের জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়।সেকারণে বিশেষ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে কাজ করে যাচ্ছেন।তিনি সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া ঐ সকল জনগোষ্ঠী যাতে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন সে লক্ষে প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছেন।সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓