1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না :

প্রকাশিত সংবাদের জেরধরে এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম, বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে আজ রবিবার বেলা এগারোটায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উজিরপুরের সাংবাদিক নাজমুল হক মুন্না, মাহফুজুর রহমান মাসুম।এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান, সাংবাদিক ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, নির্বাহী সদস্য এইচএম আলামিন।সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজাহারুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক উৎপল চক্রবর্তী, নির্বাহী সদস্য ফাহাদ মিয়া, বিনয় শিয়ালী।গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম দাস, সাংবাদিক লোকমান হোসেন রাজু প্রমুখ।বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓