1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নাজিরপুরে নারীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে জুতিকা বালা (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহত জুতিকা বালা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সড়ে ১১টার দিকে ওই নারীর নিজ বাড়িতে। থানা পুলিশের ধারনা টাকার জন্য ও মাদকাসক্ত হয়ে কেহ ওই নারীকে কুপিয়ে হত্যা করতে পারে।এ ঘটনায় ওই নারীর ছেলে জুতিষ বালা ও জুতিষ বালার চাচাতো ভাই উজ্জল বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।নিহতের ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তার একটি চায়ের দোকান রয়েছে।প্রতিদিন ওই দোকানের কাজ সেরে রাত ১১-১২টার দিকে তার পিতা ও তিনি বাড়িতে যান।অন্যান্য দিনের মতো ওই রাতের সাড়ে ১২টার দিকে তিনি ও তার পিতা দোকান থেকে বাড়িতে ফিরেন।এর কিছু আগে বড় ভাই জুতিষ বালা বাড়িতে ফিরে দেখতে পান তার মাকে দুর্বৃত্তরা মারাত্মকভাবে কুপিয়ে আহত করে রক্তাত অবস্থায় ঘরে খেলে রেখে গেছে।ওই অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।তিনি আরো জানান, তাদের ঘরে কিছু টাকা ছিলো।ধারনা করা হচ্ছে কেহ ওই টাকা নিতে আসলে মা তাতে বাঁধা দেন।এর জের ধরে মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।তবে তার মা গত প্রায় ১০ বছর ধরে সামান্য মানুষিক সমস্যায় ভুগছেন।তিনি একা একা থাকতেন।তাদের পারিবারিক কোন শত্রু নাই বলে তার দাবী।তার মা তাদের ফাঁকা বাড়িতে ওই রাতে একাই ছিলেন।স্হানীয় ইউপি সদস্য মো. সিন্টু হাওলাদার বলেন, তার বাড়ি সংলগ্ন এলাকায় সংঘটিত ওই ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন,ওই নারীর নাক, মুখ ও ঘাড় সহ শরীরের বিভিন্ন স্হানে দাঁড়ালো অস্ত্রের কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলদার বলেন, পুলিশ সুপার সহ ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে।কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা ধারনা করা সম্ভব হচ্ছে না।কেননা, ওই নারীদের পারিবারিক অবস্থা মোটেই ভালো না।তা ছাড়া তিনি মানসিক প্রতিবন্ধী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓