1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে অরেক রাজমিস্ত্রির মৃত্যূ

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা শিমুলিয়া গ্রামে এক রাজ মিস্ত্রির হাতুড়ির আঘাতে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।জানাগেছে, গাজিপুর জেলার রাজমিস্ত্রি শাহাদাত (১৯) ও ঠাকুরগাও জেলার রাজমিস্ত্রি নিহত মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে থেকে তার বাড়ির ভবন নির্মাণ কাজ করছিল। বরিবার (১৫ সেপ্টেম্বর) ভোড় ৫টার দিকে ওই ভবনের কনট্রাকটরের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় ওই দুই রাজমিস্ত্রির। এ সময় রাজমিস্ত্রি শাহাদাত হাতুড়ি দিয়ে অপর রাজমিস্ত্রি মিজানের মাথায় একাধিক অঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যায়। পরে শাহাদাত মিজানের মরদেহ ঘর হতে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকালে আবুল মুন্সীর বাড়ির এক নারী দেখে ফেলে । পরে ওই নারী আশে-পাশের লোকজনকে খবর দিলে আশ-পাশের লোকজন এসে ঘাতক শাহাদাতকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।এ ব্যাপারে কে. শিমুলিয়া ইউনিয়ন পরিষদের স্থাণীয় ইউপি সদস্য মোঃ শাহিন বলেন, কনট্রাকটরের কাছ পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে রাজমিস্ত্রি শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশে দিয়েছে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓