1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখান বসত বাড়ির জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৬ টার মধ্য যে কোন সময় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেনের বসত বাড়িতে চুরির এ ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেন প্রতিদিনের ন্যায় রবিবার রাত ১১ টার দিকে খাবার খেয়ে তার একতলা বিশিষ্ট বিল্ডিংয়ের সয়ন কক্ষে ঘুমিয়ে পরেন। পরদিন সোমবার ভোর ৬ টার দিকে তিনি ঘুম থেকে উঠে কক্ষের পশ্চিম পাশের রুমের জানালার গ্রিল কাটা ও কক্ষের ভিতরে মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান। পরে তিনি আশপাশের প্রতিবেশীদের বিষয়টি অবগত করে তাদের ডেকে এনে দেখেন কক্ষের ভিতরে থাকা স্টীলের আলমারীর ড্রয়ারে থাকা ৩৫ ভরি ওজনের স্বর্নলংকার, ৯ লাখ টাকা ও ১টি আইফোন ১৫ প্রো ম্যাক্স অজ্ঞাতনামা চোরেরে চুরি করে নিয়ে গেছে। বসত বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে রবিবার দিবাগত রাত ১১ টা থেকে সোমবার ভোর ৬ টার মধ্যে যেকোন সময় চুরির ঘটনাটি সংঘটিত করা হয়েছে মর্মে দাবী ভুক্তভোগী কামাল হোসেনের।ভুক্তভোগী কামাল হোসেন বলেন, সকালে উঠে দেখি জানালার গ্রীল কাটা। রুমের আসবাবপত্র এলোমেলো ভাবে পরে আছে। স্টীলের আলমারীর ড্রয়ারে ৩৫ ভরি স্বর্ন, ৯ লাখ টাকা ও ১টি আইফোন নেই। চোরেরা সব চুরি করে নিয়ে গেছে। সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি। চোরেরা আমার অর্ধকোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চোরদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓