1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গলাচিপায় স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

আল মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি (৫৮) মৃত্যু বরণ করেছে। বুধবার সকালে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় দিকে গলাচিপা উপজেলা রতনদি তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈত্রিকসূত্রে পাওয়া ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসামীসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির ধলা ঘরামীর সন্তান শামীম ও শাহিন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত আমেনা বিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓