1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে পুলিশ কর্তৃক মামলার আসামী গ্রেফতার, সাংবাদিককে দোষারোপ করে হুমকি!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদিখানে মুন্সীগঞ্জ সদর থানার মামলার আসামী গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিককে দোষারোপ করে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে গ্রেফতারকৃত আসামীর বড় ভাই মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং- ২৪ এর ৪৪ নাম্বার মামলার পরোয়ানা ভুক্ত আসামী লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনার বিরুদ্ধে। গত সোমবার উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর হাজী মার্কেটের সামনে ওই দৈনিক লাখোকন্ঠের সিরাজদিখান প্রতিনিধি সাংবাদিক আরিফ হোসেন হারিছকে গালিগালাজ ও প্রাণসাশের হুমকি প্রদানের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা জনিত কারণে হুমকির শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ সিরাজদিখান থানায় অভিযুক্ত হাবিবুল্লাহ হেনাকে বিবাদী করে সাধারণ ডায়েরী করেছেন।মুন্সীগঞ্জ সদর থানার মামলার পরোয়ানা ভুক্ত আসামী নতুন ভাষানচর গ্রামের মৃত আমির হোসেন হেনার ছেলে কারিমুল্লাহ হেনাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী কারিমুল্লাহ হেনাকে পুলিশে ধরিয়ে দেওয়ার অপবাদ দিয়ে সোমবার ২১ অক্টোবর সকাল ১০ টার দিকে নতুন ভাষানচর হাজী মার্কেটের সামনে সাংবাদিক আরিফ হোসেন হারিছকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় গ্রেফতার হওয়া কারিমুল্লাহ হেনার আপন ভাই মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং- ২৪ এর ৪৪ নাম্বার মামলার পরোয়ানা ভুক্ত আসামী হাবিবুল্লাহ হেনা। এসময় অভিযুক্ত হাবিবুল্লাহ হেনা সাংবাদিক আরিফ হোসেন হারিছকে ফের যে কোন স্থানে পেলে জানে মেরে তার লাশ গুম করে ফেলবে মর্মে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন।এ ব্যপারে অভিযুক্ত হাবিবুল্লাহ হেনার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।হুমকির শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ বলেন, পুলিশের কাজ পুলিশ করেছে এতে সাংবাদিক হিসেবে আমারতো কোন ভূমিকা নেই। ওয়ারেন্টের আসামীতো তারা ধরবেই। যিনি আমাকে হুমকি দিলেন তিনি হয়তো বোকার স্বর্গে বসবাস করেন তাই হুমকি দিয়েছেন। আমি নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান সাধারণ ডায়েরী দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓